• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আ’লীগ নেতা বাবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

রাজশাহীর বাঘায় লাভলু-আক্কাছ গ্রুপের হামলায় নিহত আ.লীগ নেতা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় চারঘাট উপজেলার বামনদিঘীতে ওয়ার্ড আ’লীগের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মহসীন আলীর সভাপতিত্বে ও বামনদিঘী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়া চারঘাট উপজেলা ও শলুয়া ইউনিয়ন আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম বাবুল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি একজন শিক্ষকও ছিলেন। দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধা ও ভালবাসার মানুষ ছিলেন। কিন্তু একটি পক্ষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিকল্পিত ভাবে তাকে খুন করেছে। খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা। পাশাপাশি তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।


আরো খবর