• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মৃত গোলাপী বেগম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর নামক স্থানে।

Advertisements

সদর থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন।

এমন সময় নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।


আরো খবর