• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বঙ্গমাতা ছিলেন জাতির পিতার জীবনের চালিকা শক্তি: রেণী

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চালিকা শক্তি। তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন, প্রেরণা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সর্বক্ষণের সহযোগী ও অনুপ্রেরণাদায়ী হয়ে নিভৃতে কাজ করে গেছেন।’
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহনেত্রী কিবরিয়া আকতার বানু, সাধারণ সম্পাদক মাকসুদা আলম, জেলার সাধারণ সম্পাদক রাফিকা খানম, সহ সাধারণ সম্পাদক রুনা লাইলা, নূরে সাবা, নাহারুন নেছা, জান্নাতুন সহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisements


আরো খবর