নওগাঁ পত্নীতলা উপজেলার উত্তরামপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সাপের দংশনে মরিয়ম নামে ৭বছরের এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুল হোসেনের মেয়ে এবং উত্তরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী মরিয়ম বাড়ির বাহিরে খেলা করছিলো। এসময় তাকে গোখরা সাপে কামড় দেয়। এ কথাটি তার মা কে বললে তার মা কিছুক্ষন কবিরাজ খোজাখুজির পর না পাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে। সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর মৃত ঘোষনা করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।