• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে  শিশুসহ   চার জন নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বগুড়া-ঢাকা মহাসড়কে  ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে  সিএনজি অটোরিকশা  চালক ও একই পরিবারের তিনজন।  এরমধ্য  চার বছর বয়সী  শিশু ও বাবা – মা  সহ  মোট চারজন নিহত। ঘটনায় ২জন আহত  হয়েছেন।

Advertisements

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের  সেরুয়া বটতলা ( মৎস্য প্রজনন  খামার)  এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,  সিএনজি অটোরিকশা  চালক মো. নাসিম (২৬), সে  সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার  সেলুন গ্রামের  পর্বত  শেখর ছেলে।  এ ঘটনাস্থলেই  মারা যায়।  সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলার  সোনাখারা ইউনিয়নের  বান্দাাইল গ্রামের  ওলিউজ্জামানের ছেলে  আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী  মৌসুমী আক্তার (২৬), শিশু পুত্র  সাইফুল ইসলাম  (৪) ।  আহতদের মধ্যে  শেরপুর উপজেলার ছোনকা গ্রামের   গোলাম হোসেন(৫০)  ও  রায়গঞ্জ উপজেলার  কাউসার আলী (২০)।

হাইওয়ে পুলিশের বগুড়ার শেরপুর ক্যাম্পের  ভারপ্রাপ্ত কর্মকর্তা  সৈয়দ আবুল হাসেম  জানান, ঘটনাস্থলে  একজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ  কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিন জন মারা যান বলে জানা গেছে।  তিনি আরও বলেন, একই পরিবারের  তিনজন ও সিএনজি চালক নিহত হয়।

এ ব্যাপারে শহীদ  জিয়াউর রহমান মেডিকেল কলেজ  ও হাসপাতালে  আহত দুজন  চিকিৎসাধীন রয়েছেন বলে   মেডিকেল ফাঁড়ির ইনচার্জ  মো.  মিলাদুন্নবী  নিশ্চিত করেছেন।

তবে  ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে  সংশ্লিষ্ট  হাইওয়ে  পুলিশ জানিয়েছেন।


আরো খবর