• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মামলা, গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, পুলিশি ও গোয়েন্দাবাহিনী দ্বারা অন্যায় ভাবে গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর বিএনপি। বুধবার বেলা ১১ টার দিকে মহানগরীর দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকার বিএনপির মহাসমাবেশের পূর্বে ২৬ জুলাই কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক তানোর পৌর মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিজান এবং ২৭ জুলাই সকালে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে মিডওয়ে আবাসকি হোটেল থেকে রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী জেলা বিএনপি’র কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনকে পুলিশ বিনা অপরাধে আটক করে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মামনুর রশিদ মামুন, জেলা বিএনপির আহ্বায়ক বিশ^ানাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।


আরো খবর