• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় পিস্তলসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ মাসুদ রানা লিটন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সেই সাথে ২টি ওয়ান সুটারগান, ২ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বুধবার (১০ জুলাই) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকার মসুদ্দির মোড়ে এ অভিযান চালায় তারা। আটক মাসুদ রানা লিটন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তালাইমারী এলাকার মৃত আমজাদ তালুকদারের ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‍্যাব-৫। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ।

Advertisements

থানায় এজাহার সূত্রে জানা গেছে, র‍্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড় থেকে অটোভ্যানযোগে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে এক ব্যক্তি নওগাঁর পথে রওনা দিয়েছেন।

এমন তথ্যের ভিত্তিতে চৌরাপাড়া মসুদ্দির মোড়ে চেকপোস্ট পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোভ্যান থেকে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‍্যাবের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তার দেহের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বের করা হয়।

নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর