• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই যুবকের নাম মো: সৈকত (১৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত ওই যুবকের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার সান্ধ্যায় ডেঙ্গু ওয়ার্ডে একজন মারা যানন।
হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত আছেন ৫০ জন। গত ২৪ ঘন্টা নতুন ভর্তি হয়েছে ৩০ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।
চলতি মৌসুমে রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৪৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এদের মধ্যে স্থানীয় রোগী ১৫৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩ জন মারা গেছেন । #

Advertisements

আহসান হাবীব অপু
০৯ আগস্ট ২০২৩


আরো খবর