রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে দুই চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার ১০জুলাই ছিল এই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,কামার গাঁ ইউপির উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামাণিক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ করিম তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই ইউনিয়নে তিন জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুই জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ
কামরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থী সুফি কামাল মিন্টু কে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।কামার গাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামাণিক বলেন, আমি ১০ বছর কামার গাঁ ইউনিয়নের জনপ্রতিনিধি ছিলাম। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করায় আমি দলের প্রতি সম্মান প্রদর্শন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমি দলের সমর্থনে এক মত হয়ে চেয়ারম্যান প্রার্থী সুফি কামাল মিন্টুর জন্য নির্বাচনে কাজ করব। এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ করিম বলেন,আমি আওয়ামী লীগের রাজনীতি ও দলের প্রতি সম্মান প্রদর্শন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি।
সুফি কামাল মিন্টুর জন্য নির্বাচনে কাজ করব।প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১১জুলাই এবং ভোট ২৭জুলাই অনুষ্ঠিত হবে। তবে এবারই প্রথম এই নির্বাচনে কামার গাঁ ইউপির ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।