• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঠেকাতে ৭টি ডিও লেটার, অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উন্নয়নে ১২৫ কোটি টাকার প্রকল্প ঠেকাতে সংসদ সদস্য আব্দুল ওদুদ ৭টি ডিও লেটার দিয়েছেন অভিযোগ করেছেন পৌর মেয়র মোখলেসুর রহমান। বুধবার একটি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ তোলেন তিনি। যদিও সংসদ সদস্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisements

পৌর এলাকার হরতকিতলা মোড় ও অধীরের মোড়ে স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র মোখলেসুর রহমান।

হরতকিতলা মোড়ের অনুষ্ঠানে মেয়র অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করছেন তিনি। অথচ সেই প্রকল্প বন্ধের জন্য একের পর এক ডিও লেটার দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য। অথচ কয়েকদিন আগেই তিনি পৌরসভার বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।

কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ করা হবে।

সংসদ সদস্য আব্দুল ওদুদ অভিযোগ অস্বীকার করে জানান, তার ডিও লেটারেই পৌরসভার বিভিন্ন প্রকল্পের অনুমোদন হয়েছে। এখানে মেয়রের কোন কৃতিত্ব নেই।


আরো খবর