• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাসের ও ১ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামি রাকিবুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকার আমীর আলীর ছেলে ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছায়েন উদ্দিন একই থানার চর সাতবাড়িয়া পদ্মা নদীর ধার এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জাযায়, আসামি রাকিবুল ইসলামের বিরুদ্ধে রাজশাহীর পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত মঙ্গলবার রাতে থানা পুলিশ রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রাকিবুল ইসলাম তার বাড়িতে অবস্থান করছে। সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ১১ টায় রাকিবুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এদিকে রাজশাহীর আদালতের একটি মামলায় ছায়েন উদ্দিনের বিরুদ্ধে মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাজারি ছিল। মঙ্গলবার রাত পৌনে ১২ টায় অভিযান চালিয়ে ছায়েন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর