• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নাম মারুফ হোসেন (৪৮)।

Advertisements

তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত আব্দুর হালিমের ছেলে। বুধবার (১০ জুলাই) ভোরে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ২০২২ সালের ৩১ মে মোহনপুর থানায় যোগদান করেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহনপুর থানা পুলিশের একটি দল টহল ডিউটি করছিল। তারা রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের রায়ঘাটি গ্রামের তেতুলতলা কালভার্টের উপর পৌছালে টহল গাড়ীর সামনে একটি অটোভ্যানের চালক ডানদিকে ঘোরার চেষ্টা করে।

এসময় টহল গাড়ীর চালক তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেন। এসময় টহল গাড়ির পেছনে বসা কনস্টেবল মারুফসহ কনস্টেবল আব্দুর রাজ্জাক গাড়ী থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তারা আহত হন। আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

 


আরো খবর