• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে ৩৮টি ককটেল নিষ্ক্রিয় করলো আরএমপি’র বোম ডিসপোজাল টিম

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোড়বোনা এলাকার একটি কবরস্থানের মাটির নিচ থেকে উদ্ধার ৩৮টি ককটেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মহানগর পুলিশের বোম ডিসপোজাল দল। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধারের পর রাজশাহী মহানগর পুলিশের খবর দিলে তারা গিয়ে বোমাগুলো ডিসপোজাল করে।

Advertisements

শিবগঞ্জে বোমা উদ্ধার পর বিষয়টি আরএমপি’র সিটিটিসি বিভাগের উপ-পুলিশ কমিশনার সরকার ওমর ফারুকে খবর দেয়া হয়। পরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর দিকনির্দেশনায় এসআই মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় যায়।

এরপর আরএমপি’র বোম ডিসপোজাল টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোরবনা পশ্চিমপাড়া কবরস্থানের অভ্যন্তরে মাটির ভিতর থেকে ৩৮টি ককটেল উদ্ধার করে।

পরবর্তীতে সকাল ১০ টা হতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দীর্ঘ সময় আরএমপির সিটিটিসি বিভাগের প্রশিক্ষিত ও দক্ষ বোম ডিসপোজাল টিম বিস্ফোরক নিষ্ক্রিয় ও ধ্বংস করে ।

জানা যায়, ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি কলেজ মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগী শিক্ষক মতিন আলীকে গুলি করে হত্যা করা হয় । এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

শিবগঞ্জ থানা পুলিশ গতকাল সোমবার এ মামলার এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে।  আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার এক কবরস্থানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ সেই কবরস্থানটি ঘিরে রাখে এবং  বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেয়। পরে নগর পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে বোমাগুলো ডিসপোজাল করেন।

ছাড়াও বিস্ফোরক অনুসন্ধানকালে চাইনিজ কুড়াল, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

 


আরো খবর