• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিপুল পরিমান ককটেল ও দেশী অস্ত্র উদ্ধার, জোড়া খুনের ঘটনায় আরও ৪ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ জুলাই সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলীর ছেলে আজম আলী (৩৯), ময়েজ আলীর ছেলে সাহেব আলী (২২), একই উপজেলার রসিকনগরের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বোলতলা চকবহরম এলাকার মোঃ যুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয় (২১)।

তাদের দেয়া তথ্য অনুয়ায়ী মঙ্গলবার ৩৩ টি ককটেল, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ৪টি ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এনিয়ে শিবগঞ্জের রানিহাটি কলেজের সামনে জোড়া খুনের ঘটনায় মোট ১১জন কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৪ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের এক আসামি আজমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় রাজশাহী থেকে আসা পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। পরে ৭টি চাইনিজ কুড়াল, রামদা ৪টি ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় হত্যা করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী শিক্ষক মতিন আলী কে। জোড়া খুনের ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে।


আরো খবর