• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ রাজশাহী কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সরকারি চাকরির নিয়োগে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। এর আগে কলেজের মধ্যে থেকে একটি মিছিল নিয়ে আসে তারা।

Advertisements

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে তারা এই অবরোধ করে। এতে নগরীর গুরুত্বপূর্ণ সাহেববাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।

শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

রাজশাহী কলেজ সমন্বয়ক সোহেল সরকার বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। আমরা দেশসেরা কলেজের শিক্ষার্থী হয়ে চুপ থাকতে পারলাম না। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সড়কে অবস্থান করছি। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

টানা আন্দোলন করে আসছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশাপাশি সোমবার তারা রেলপথও অবরোধ করেছে। এছাড়াও অবস্থান কর্মসূচি পালন করে আসছে।


আরো খবর