• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের যোগদান

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপ্লব বিজয় তালুকদার। রোববার সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর পুলিশ কমিশনারকে আরএমপি’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রোববার তিনি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সঙ্গে ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আরএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান। এরপর তারা শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ গ্রামের সন্তান বিপ্লব বিজয় তালুকদার কুমিল্লা শিক্ষাবোর্ডে সিলেট ক্যাডেট কলেজ হতে বিজ্ঞান বিভাগে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং একই বিষয়ে তিনি সফলতার সাথে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বৈচিত্রময় কর্মজীবনে তিনি পুলিশ সুপার হিসাবে মুন্সিগঞ্জ ও নাটোর জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সিলেট রেঞ্জ এবং যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসাবে ডিএমপি, ঢাকায় দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি গত ১১ জুন পদন্নোতি লাভ করেন।


আরো খবর