• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই পরিকল্পনাকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ তিন সদস্য মিলে গোপনে একটি আতাবাগানে পরিকল্পনা করছিল ছিনতাইয়ের। এসময় মাদক ও ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম ছুরিসহ তাদেরকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র‌্যাব।

শনিবার দিবাগত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর উচ্চ বিদ্যালয়ের উত্তরে শাহিন ফার্নিচার দোকানের পূর্ব পাশে আতা ফলবাগান থেকে তাদেরকে আটক করা হয়। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

আটককৃতরা হলেন- কিশোর গ্যাংয়ের মূলহোতা জেলা শহরের হুজরাপুর কলেনীপাড়া মহল্লার মো. আনারুল ইসলামের ছেলে মো. ফেরদৌসুর রহমান সিজান (১৯), পান্তিকপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (২১) ও আলীনগর রেলপাড়া মহল্লার বাবলু ইসলামের ছেলে মো. রমজান আলী (১৯)।

র‌্যাব জানায়, অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অভিযানে ছিনতাই কাজে ব্যবহার করার জন্য থাকা দুইটি ক্ষুর, প্লাস্টিকের খেলনা পিস্তল, কাগজে মোড়ানো পাঁচ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের কলকি জব্দ করে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আরো খবর