• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এবার রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব

রাণীনগর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

এবার সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা এবং জেলা বিএনপির নির্দেশনা অমান্য করার অপরাধে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

Advertisements

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। একই বিজ্ঞপ্তিতে রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেনকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ জুন) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্ঠির অপরাধে উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। আর ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়া এবং সংগঠনের নিয়ম পরিপন্থী কর্মকাণ্ড করায় উপজেলা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকুকে জেলা বিএনপি থেকে সতর্ক করা হয়েছিল।

জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ বলেন, সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা ও নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক রুকুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর যুগ্ম আহ্বায়ক মোসারবকে রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য রুকুনুজ্জামান খান রুকুকে একাধিকবার মুঠোফোন ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


আরো খবর