• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে ১ ব্যক্তি নিখোঁজ

বদলগাছী প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নওগাঁর বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে পিন্টু নামে (৫৫) এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজ পিন্টু উপজেলার সদর ইউনিয়নের তেজাপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ছেলে।

Advertisements

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বদলগাছী ইউনিয়নের তেজাপাড়া গ্রামের ছোট যমুনা নদীতে (হিন্দুপাড়া ঘাটে) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিন্টু প্রায় প্রতিদিন এই নদীতে গোসল করতে আসে। প্রতিদিনের ন্যায় আজকে দুপুরে সে নদীতে গোসলে নামেন এবং সাঁতার দিয়ে নদীর ওইপাড়ে যায়। আবারও সাঁতরে এইপাড়ে আসতে সে মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। আমরা স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। বদলগাছী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে।

বদলগাছী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত টিম লীডার মো. মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং রাজশাহী ডুবুরি দলকে জানিয়েছি। রাজশাহীর ডুবুরি দল রওনা দিয়েছেন, তারা আসলেই আমরা উদ্ধার অভিযান শুরু করবো।

এ বিষয়ে কথা হলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান জানান, নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর শুনেছি। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে আমরা তাদের উদ্ধার অভিযানের সাথে যুক্ত হবো।


আরো খবর