• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় আব্দুস সাকিব (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

Advertisements

সোমবার (৮জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা:আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাকিব চাঁপাইনবাবগঞ্জ পৌর উপর নিমগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ পৌর মিরের খৈলান এলাকায় ডিবি’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হয় সাকিব। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র উপ-পরিদর্শক মশিউর রহমান অভিযোগপত্র জমা করেন।


আরো খবর