• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

র‍্যাবের অভিযানে ২২৩৫টি নেশার ইনজেকশন উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  গত শনিবার রাতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ২২৩৫টি নেশার ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করেছে । এ সময় তাঁরা ঘটনাস্থল থেকে মাদক চক্রের দুই সদস্যকে আটক করে ।
তারা হলেন, জয়পুরহাট জেলার  চান্দাপাড়া এলাকার  মো. শাহীন আলম (২৯) এবং জেলা পাঁচবিবি উপজেলার  বাগাজানা এলাকার  মোছা. আরোজা বেগম (৪৫)। এ সময় মাদক কারবারী  দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকার মো. আতিয়ার রহমান (২৮) সেখান থেকে পালিয়ে যায় ।
র‍্যাবের বিজ্ঞপ্তি ও সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনে বিপুল পরিমান মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই ট্রেনে অভিযান চালায় । র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়  র‍্যাব এর আভিযানিক দল ঘটনাস্থল থেকে শাহীন  ও আরোজাকে আটক করে এবং দলের মুল হোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। র‍্যাব তাদের নিকটে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ২,২৩৫টি নেশার ইনজেকশন জব্দ করে ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার সকাল ১০টায় এ ঘটনায় থানায় তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে ।


আরো খবর