• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ২ হাজার ২৭০ কৃষক

মহাদেবপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
Oplus_0

দেশের অন্যতম ধান উৎপাদনকারী নওগাঁর মহাদেবপুর উপজেলায় উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার।

Advertisements

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগে খুশি এলাকার কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন, সুুবিধাভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে ইউনিয়ন ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। নিয়ম-নীতি মেনে কৃষকের হাতে সার-বীজ তুলে দিচ্ছেন তারা।

রোববার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন- এমপির সহধর্মিনী রক্তিমা চক্রবর্ত্তী শেলী, উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ওসি রুহুল আমিন, অধ্যক্ষ ময়নুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, নির্বাচিত ২ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫ কেজি উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে পাবেন। এতে উন্নত জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধানচাষ হবে বলে আশা করছেন তিনি।


আরো খবর