• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে সপ্তম দিনের মতো কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে আন্দোলন শেষ পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ তোলা হয়েছে আন্দোলন থেকে।

Advertisements

রোববার চাঁপাইনবাবগঞ্জে সপ্তম দিনের মতো কর্মবিরতি পালন করছে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। জরুরিসেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা। চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় বক্তরা চাকরি স্থায়ীকরণসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সেবা দিতে গিয়ে যে বিভ্রাটের সৃষ্টি তা কেবলমাত্র নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য। এই সামগ্রী পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরবরাহ করে। নিম্নমানের সামগ্রীর কারণে দুর্ঘটনাও বাড়ছে বলে মন্তব্য তাদের।


আরো খবর