• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সিরাজগঞ্জে মাদক মামলায় সাবেক আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৭ জুলাই, ২০২৪

সিরাজগঞ্জে মাদক মামলায় মিন্টু শেখ নামে সাবেক এক আওয়ামী লীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর মাদক ব্যবসায়ী বাবু শেখকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisements

রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ পৌর এলাকার মাহমুদপুর উত্তরপাড়া মহল্লার শহরাইয়ের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলার অপর একটি ধারায় তাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

অপর আসামি বাবু শেখ মাহমুদপুর মহল্লার মৃত দানেজ শেখ ওরফে দানু শেখের ছেলে। তাকে পাঁচ বছর কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একটি ধারায় তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মিন্টু শেখ উপস্থিত থাকলেও বাবু শেখ পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরো খবর