• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে ৬জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 275.87634; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সরকারি নির্দেশনা উপেক্ষা করে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে অন্য ধর্মের ৬জনকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ করার অভিযোগ উঠেছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায় থেকে নিয়োগের দাবি জানানো হয়েছে।

Advertisements

হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ আউটসোর্সিংয়ের ঠিকাদারের সহায়তায় অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন মর্মে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ শনিবার বেলা এগারটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সভাপতি শ্রী রাজেন ও সাধারণ সম্ডপাদক শ্রী জেন্টু কুমার অভিযোগ করে বলেন, গত ১০বছর ধরে জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়ের ৮জন মাষ্টাররোলে মাত্র সাড়ে ৪হাজার টাকা বেতনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছে।

কিন্তু গত ২৯জুন আউটসোর্সিংয়ের আওতায় হরিজনদের বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের জনকে নিয়োগ দেয়া হয়েছে। অথচ সরকারি নির্দেশনা রয়েছে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে হরিজনদের নিয়োগের জন্য ৮০ভাগ কোটা পালন করার জন্য। অবিলম্বে নিয়োগকৃত ৬জনের নিয়োগে অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। অন্যথায় বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আউটসোর্সিংয়ে লোক নিয়োগের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে মনোনীত করা হয়। আর তারা নিয়োগপ্রাপ্তদের যে তালিকা দেন সেই মোতাবেক নিয়োগপ্রাপ্তদের কাজের অনুমতি দেয়া হয়। কিন্তু ঠিকাদার হরিজনদের কারো নাম দেয়নি বিধায় তাদের নিয়োগ হয়নি। তবে কেন হরিজনদের বাদ দেয়া হয়েছে সেটা ঠিকাদারি প্রতিষ্ঠান ভাল বলতে পারবে।


আরো খবর