• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পেশায় মাছ শিকারী হলেও করেন মাদকের কারবার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৬ জুলাই, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী ইউনিয়নের কলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

Advertisements

শনিবার সকালে এ অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তারকৃতর নাম মুকুল (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলি কলিমপাড়ার মোসলেম মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চর আলাতুলী কলিমপাড়ার সীমান্তবর্তী পদ্মার চরে ১ জন মাদক কারবারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে মুকুলকে গ্রেপ্তার করে। পরে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

র‌্যাব আরো জানায়, মুকুল পেশায় মাছ শিকার করে। পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তার বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর