• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বিষধর রাসেলস ভাইপার সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক কৃষক। গতকাল শুক্রবার সকালে কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে আসেন তিনি। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisements

রাসেলস ভাইপার সাপে কাটা ওই কৃষকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলীর ছেলে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত কৃষক রুবেল জানান, আজ (শুক্রবার) সকালে নিজ এলাকার কলা বাগানে কাজ করার সময় তাকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। এরপরই তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটিকে প্লাস্টিকের বস্তায় ভরে নিয়ে রামেক হাসপাতালে আসেন। তিনি এখন চিকিৎসাধীন। রুবেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপার কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে এলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, গত ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে গুরুতর অসুস্থ হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর ওই কৃষক নিজেই সাপটিকে মেরে ফেলেন এবং বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সামনে এসে হাজির হন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।


আরো খবর