• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, এমপি। শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Advertisements

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, তথ্য ও গবেষণা জিয়া হাসান আজাদ হিমেল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, রাজশাহী মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক  এমএ আকতার আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে হযরত শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।


আরো খবর