• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

নওগাঁয় চতুর্থ বারের মতো মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, জেলা ক্রীড়া সংস্থ্যার সাধারন সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলা দল মুখোমুখি হয়।
খেলার এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নওগাঁ মডেল টাউন। এছাড়াও সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ডানা পার্ক এবং পিপলস সিটি।


আরো খবর