• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৫৬ বছর বয়সে এসএসসি পাস করলেন মোহনপুরের ইউপি সদস্য শরিফুল

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
কথায় আছে যেকোন কাজের সফলতা নির্ভর করে ইচ্ছাশক্তির উপরে। তেমনি এক ইচ্ছা শক্তির প্রমান রাখলেন রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের মেম্বার শরিফুল ইসলাম। ৫৬ বছর বয়সে তিনি এসএসসি পাশ করলেন। শুক্রবার ঘোষিত ফলাফলে তিনি জিপিএ ৪ দশমিক ৯৩ পেয়ে পাস করেছেন। শফিরফুল ইসলাম বললেন, বাবার আর্থিক অনটনের কারণে লেখাপড়া করতে পারেননি। যখন পড়ালেখা করার সামর্থ এলো তখন বয়স অনেক হয়ে গেছে। কিন্তু বয়সের কথা মাথায় না এনে পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নিই। এসএসসি পাস করার পর তিনি ভাবছেন এইচএসসিতেও ভর্তি হবেন।
জেলার মোহনপুর উপজেলা ১নং ধুরইল ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য শরিফুল ইসলাম। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কেশরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে অংশ গ্রহন করে এবারে তিনি জিপিএ ৪.৯৩ অর্জন করে পাস করছেন।
শরিফুল বলেন, যখন আমার শিক্ষার বয়স ছিলো তখন পরিবারে অনেক সমস্যা ছিলো। অভাবের কারণে বাবা পড়াতে পারে নি। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। অনেকেই আমাকে ভালোবাসে। আমি পর পর দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু আমি শিক্ষিত ছিলাম না। আমার সার্টিফিকেট ছিলোনা। এসব ভেবে আমার মনের মধ্যে এক ধরণের জেদ আর নেশার মত কাজ করছিলো যে আমি এসএসসি পরীক্ষা দেবো। আমার ইচ্ছা ও সাধনা ছিল এসএসসি পাস করব। একটু দেরিতে হলেও আমি এসএসসি পাস করতে পেরে খুব আনন্দিত। আমি মনে করি ইচ্ছাশক্তি এবং সাধনা থাকলে বয়স কোন বাধা নয়, চেষ্টা থাকলেই সফলতা আসবেই। আমি আমার জায়গাতে চেষ্টা করেছি। আমার তিন ছেলে মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। আমি নিজের চেষ্টাতেই পড়াশুনো শেষ করেছি।
তিনি বলেন, অনেক কষ্ট করেই পড়াশুনা শেষ করেছি। সারদিন ইউপি সদস্যদের কাজ করে আবার রাতে বাড়িতে এসে পড়াশুনা করেই পাস করেছি। গত বছর আমি প্রথম এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। সেবার বৃত্তভরাটে ভূল থাকার কারণে বাংলা বিষয়ে ফেল করি। তবুও আমি ভেঙ্গে পড়িনি। আবার পড়াশুনা করে এবার বাংলায় পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাশ করেছি। ইচ্ছে আছে আগামীতেও পড়াশুনার করার।
রাজশাহীর মোহনপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এই সাফল্য শুধু একজন ইউপি সদস্যরই নয়। এটা আমাদের পুরো ইউনিয়নের সাফল্য। তার এই বয়সে এসএসসি পাসের আগ্রহ তরুণদের পড়াশোনায় আরো আগ্রহী করে তুলবে। খুব শীঘ্রই আমরা ছোট পরিসরে হলেও তাকে একটি সংবর্ধনা ও দিব জানান দেলোয়ার হোসেন।

Advertisements


আরো খবর