• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মান্দার আত্রাই ও ফকিন্নি নদীর ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন এমপি ব্রহানী সুলতান গামা

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

কয়েকদিনের একটানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নওগাঁর মান্দা উপজেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই ও ফকিন্নি নদীর পানি  হু হু করে বাড়ছে । বর্তমানে এ দুটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ইতিমধ্যে বেশকিছু এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

Advertisements
নদীপাড়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি বেড়িবাঁধ  মেরামত করা হয়নি। ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া উত্তর নুরুল্লাবাদ ও চকরামপুর এলাকায় বেড়িবাঁধের দুটি স্থান আজো অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে ভাঙা এসব স্থান দিয়ে পানি দ্রুতবেগে লোকালয়ে প্রবেশ করবে। পানিবন্দি হয়ে পড়বে অন্তত এক হাজার পরিবার।
এদিকে আত্রাই ও ফকিন্নি নদীর পানি বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার নদী দুটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পানি বিপৎসীমা অতিক্রিম করলে এ দুই নদীর উভয় তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। পানি বিপৎসীমা অতিক্রম করার আগেই ঝুঁকিপূর্ণ এসব স্থান সংস্কার করা হলে বন্যার প্রবনতা অনেকাংশে কমে যাবে। তখন নদীপাড়ের মানুষকে আর নির্ঘুম রাত কাটাতে হবে না। পাহারা বসাতে হবে না বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা সাংবাদিকদের বলেন, বন্যা মোকাবেলায় সবধরণের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করার জন্য নওগাঁ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা নেওয়া হয়েছে।
এমপি গামা আরও বলেন, বন্যা মোকাবেলায় পাউবোর পাশাপাশি কাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সজাগ থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।


আরো খবর