• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে কামার গাঁ ইউপি উপ-নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৪জুলাই) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন তারা।মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন কামারগাঁ ইউপির সাবেক দুই বারের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, কামার গাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু ও মাসুদ করিম। বৃহস্পতিবার সকালে সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামনিক ও মাসুদ করিম নিজ  নিজ সমর্থনকারী ও প্রস্তাবকারীদেরকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপরদিকে কামারগাঁ ইউপি আ’ লীগ সাবেক সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু তার সমর্থনকারী ও প্রস্তাবকারীসহ মটরসাইকেলের বিশাল শোডাউন নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
তিনি বলেন, শুক্রবার যাচাই বাছাই ও ১০ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার ,১১জুলাই প্রতিক বরাদ্ধ এবং ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।তিনি আরো বলেন, কামারগাঁ ইউপির নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।


আরো খবর