• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরে চন্দ্রবোড়া ভেবে নিরীহ ঘরগিন্নি হত্যা 

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে রাসেলস ভাইপার আতঙ্কে নিরবীষ  ঘরগিন্নি (ঘরবোড়া) সাপকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। সাপটির সাথে রাসেলস ভাইপারের মিল দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার মাড়িয়া  ইউপির হোজা গ্রামে পশু চিকিৎসা কামরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। নিরীহ সাপটির সঙ্গে রাসেলস ভাইপারের মিল থাকায় মূহুর্তে সাপ টিকে  পিটিয়ে হত্যা করে।
সামজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার নামে ছড়িয়ে দিলে, সচেতন অনেকে সাপ টিকে চিনে মন্তব্য করেন। তবে অধিকাংশ মানুষ নির্বিষ সাপটিকে বিষধর ভাবেন।
এবিষয়ে পশু চিকিৎসক  কামরুল ইসলাম জানান, আমার বাড়ির ভেন্টিলেটর ভেতরে সাপটি সুয়ে ছিলো আমিও রাসেলস ভাইপার ভেবেছিলাম। আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সাপটিকে কোচ দিয়ে নামিয়ে পিটিয়ে মারা হয়। রাসেলস ভাইপার ভেবে ফেসবুকে ছবি দিলে অনেক ঘরবোড়া সাপ বলে সম্মোধন করেন।
এবিষয়ে দুর্গাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান জানান, রাসেলস ভাইপার ও ঘরগিন্নি সাপের মধ্যে আকার, আচরণ, বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে নিরীহ নির্বিষ সাপকে হত্যা করছে। ঘরগিন্নি সাপ গাছে, মাটিতে ও মানব বসতিতে বাসকারী মাঝারী আকারের নির্বিষ সাপ।
সাপটি ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়।  গায়ের রং চকলেট বাদামি এর উপর সাদা ডোরা এবং ডোরাগুলো দুই পাশে গোলাকারভাবে মিলিত হয়। লেজের দিকে ডোরা ফ্যাকাশে। ঘাড়ের দিকে ব্যান্ড স্পষ্ট। মাথা লম্বাটে ও ছোট। আঁইশ মসৃণ।  আত্মরক্ষার জন্য গলা ফুলিয়ে মাথাকে চওড়া করে।


আরো খবর