চাকরি স্থায়ীকরণসহ দুই দফা দাবিতে চারদিন ধরে কর্মবিরতি পালন করছে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবারও জরুরিসেবা ছাড়া যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় বক্তব্য দেন, বিভিন্ন জোনাল ও সাব জোনাল অফিসের প্রকৌশলী, বিলিং সহকারি , মিটার রিডার ও ল্যাইনম্যানরা । এ সময় বক্তারা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে চাকুরী স্থায়ী করনের দাবি জানান।