• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওহাটা পৌরসভায় বাহাত্তর কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৭২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) নওহাটা পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

Advertisements

নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদ হাসান রাসেল, আনসার ও ভিডিপি পবা সহকারী উপপরিচালক আ: আহাদ, নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌরসভা মেডিকেল অফিসার ওয়ালিউল ইসলাম খান।

আরো অতিথি ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক আব্দুল মাননান, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, পৌর জামে মসজিদের পেশ ইমাম আবু সাঈদ, শিক্ষক আনন্দ কুমার পাল।

এসময় উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন ভূলু, আজিজুল হক, মাসুদ পারভেজ, নাজিম উদ্দিন মোল্লা, মোকলেছুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, আবু সুফিয়ান, হাবিবুর রহমান, আফতাব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম, রাশেদা বেগম সহ এনজিও প্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নওহাটা পৌরসভার প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপিকা রুখসানা আক্তার লাকি।

উল্লেখ্য, নওহাটা পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের নওহাটা পৌরসভার বাজেটের রাজস্ব আয় ৭ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬৭২ টাকা, উন্নয়ন আয় ৬৪ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৬৮৩ টাকা এবং মোট বাজেট ৭২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকা ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব ব্যয় ৭ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ৭১ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৩৮৯ টাকা। উদ্বৃত্ত রাজস্ব ২২ লাখ ৯১ হাজার ৬৭২ টাকা এবং উন্নয়ন ২৬ লাখ ২৮৫ টাকা ধরা হয়েছে।


আরো খবর