• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুইজনের যাবজ্ঝীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক মাদক ও অস্ত্র মামলায় দু’জনকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে আজ বৃহস্পকিবার (৪ জুলাই) দুপুরে মাদক ও গত বুধবার(৩ জুলাই) দুপুরে অস্ত্র মামলার সাজা ঘোষণা করা হয়।

Advertisements

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় বজলুর রহমান(৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। বজলুর শিবগঞ্জের নতুন উনিশবিঘী গ্রামের মৃত ছৈয়ব আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ৬ মার্চ শিবগঞ্জের কানসাট বিশ^নাথপুর এলাকায় র‌্যাবের হাতে ৬৬০ গ্রাম হেরোইনসহ আটক হয় বজলুর। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় বজলুরকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের উপ-পরিদর্শক তারিফুল ইসলাম। ২০২১ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম আসামী বজলুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।

এর আগে গত বুধবার বেআইনী ১টি পিস্তল,২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন রাখার অভিযোগে অস্ত্র আইনের একটি মামলায় আবজাল হোসেন (৪৪) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও মামলার পৃথক আরেকটি ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে উল্লেখ করা হয় একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা:আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আবজাল শিবগঞ্জের বিহারীপুর গ্রামের জব্দুল মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ জুলাই শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে শিবগঞ্জের মর্দনা গ্রাম হতে অস্ত্রসহ আটক হয় আবজাল। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান শিবগঞ্জ থানায় আবজালকে একমাত্র আসামী করে মামলা করেন।

২০২০ সালের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শকআব্দুল বারিক আবজালকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।


আরো খবর