নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত অটো রিকসাতে চার্জদিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটো রিকসা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চেরাগপুর ইউপির বুজরুক বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মাহবুব আলম চার্জার ব্যাটারি চালিত অটো রিকসা চালিয়ে যে অর্থ উপার্জন করতেন সেই তা দিয়ে তিনি তার সংসারের খরচ মিটাতেন। প্রতি দিনের মতো বুধবারও সারাদিন অটো রিকসা চালিয়ে রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাসায় ফেরার পর অটো রিকসায় চার্জের সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত তিনি বিদ্যুৎ পিষ্ট হয়।
এসময় তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া।