• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী বোর্ডে বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ ৫

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ  পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন। যা গত বছরের চেয়ে প্রায় অর্ধেক কম। গত বছর পাশের হার ছিলো ৮৫ দশমিক ৮৮। জিপিএ ৫ পেয়েছিলা ৪২ হাজার ৫১৭ জন। শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার এ ফল ঘোষণা করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের মাধমিক শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক  মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি বছর  পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৬ হাজার ৩৩০ জন।  এরমধ্যে উপস্থিত ছিলেন ২ লাখ ৩ হাজার ৬২৫ জন। পাশ করেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন।  এরমধ্যে ছাত্রীর পাশের হার ৯০ দশমিক ০৮ আর ছাত্রের পাশের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ।
তিনি বলেন, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।  এছাড়াও ১ টি স্কুলে কোন শিক্ষার্থীই পাশ করতে পারে নি।  শতভার পাশ করছে ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর ২ হাজার ৬৮১টি  স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। ২৬৫টি কেন্দ্রে এবার পরীক্ষা  অনুষ্ঠিত হয়।


আরো খবর