• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় আহতকে মৃত ভেবে তুলে নিয়ে পালানোর সময় আটক ২

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মোহনপুর উপজেলা বাকশিমইল ইউপির ভাতুড়িয়া সইপাড়া মোড়ে এক ব্যক্তি পিকআপের ধাক্কায় আহত হয়েছে। বুধবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

আহত ব্যক্তি হলেন, মোহনপুর উপজেলা ভাতুড়িয়া গ্রামের জেকের আলীর ছেলে মহাইমিনুল (২২)। তবে ঘটনার পর পিকআপ চালক আহতকে মৃত ভেবে উঠিয়ে নেয়ার চেষ্টা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি তার বন্ধুকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখে বাড়ী ফেরার পথে রাজশাহীর দিক থেকে আসা একটি পিকআপ তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে পিকআপের চালকসহ গাড়িতে থাকা ব্যক্তিরা আহত ব্যক্তি মারা গেছে ভেবে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তিনিও গাড়িতে চেপে বসেন। পরে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে এলাকার লোকজন কেশরহাট এলাকায় গাড়িটি আটক করে। একই সাথে গাড়ির চালক ফিরোজ মিয়া (৩০), সঙ্গে থাকা হেল্পার শ্রী শিপেন দাসকে(২২) আটক করা হয়।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর পিকআপ চালক ও হেল্পারকে পুলিশ হেফাজতে নেয়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, আটক দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো খবর