• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাণীনগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রাণীনগর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

নওগাঁর রাণীনগরে এক বিঘার একটি পুুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারা গ্রামের মসপুকুর এলাকায় মজিবর রহমানের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে বুধবার রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষী মজিবর।

Advertisements

পুকুর মালিক মজিবর রহমান জানান, গ্রামের পাশে মসপুকুর এলাকায় নিজের প্রায় এক বিঘার একটি পুকুরে রেনু পোনা ও শিং মাছ সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ চাষ করে আসছিল। মাছগুলো বড়ও হয়েছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছে খাবার দিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বুধবার সকালে খবর পাই পুকুরের সব মাছ মরে ভেসে উঠছে।

খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে পুকুরে বিষ প্রায়োগ করেছে। এতে দুর্বৃত্তের দেওয়া বিষে আমার পুকুরের প্রায় ৩ লাক্ষ টাকার মাছ নিধন হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, ভুক্তভোগী মাছচাষী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরো খবর