• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সীমান্তে চোরাচালানীদের হামলায় বিজিবি সদস্য আহত, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্তে চোরাকারবারীদের হামলায় শফিকুল আলম নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

Advertisements

বুধবার দুপুরে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার সময় মাদকসহ ৩ চোরাকারাবীকেও গ্রেপ্তার করা হয়।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের ১৯২-৩-এস পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যান্তরে ৮-৯ জন চোরাচালানীর উপস্থিতি টের পান তারা। চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের উপর আক্রমন করে।

এতে আহত হন বিজিবি সদস্য শফিকুল আলম। তাকে উদ্ধার করে বিজিবির বিওপিতে নিয়ে এসে চিকিৎসা দেয়া হয়। ঘটনায় সময় ফেনসিডিল, হেরোইন ও হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ ৩ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। তবে বাকীরা পালিয়ে যান।

এ ব্যাপারে গ্রেপ্তার ও পলাতক চোরাচালানীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।


আরো খবর