• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মাটির নিচে পুঁতে রাখা দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

চাঁপাইবাবগঞ্জে বসতবাড়িতে খড়ের পালার নিচে দুই ফুট মাটির নিচে লুকিয়ে রাখা দুই কেজি হেরোইনসহ মোহাম্মদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Advertisements

বুধবার ভোর পৌনে ছয়টার দিকে সদর উপজেলার মধ্যচর-রুবেলপাড়া থেকে তাকে গ্রপ্তার করা হয়। কবির ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর কোম্পানী কমাণ্ডার মেজর মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোর পৌনে ৬ টার দিকে মধ্যচর-রুবেলপাড়ায় অভিযান চালায়। এ সময় কবিরের বাড়ির খড়ের পালার নিচে দুই ফুট মাটির গভীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি হেরোইন উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কবিরকে আটক করা হয়। তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও ৫৩ হাজার টাকাও জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, কবির টাক্টর চালক ও কৃষি কাজ করেন। এসব কাজের আড়ালে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। কবিরের বাড়ি দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের অভ্যান্তরে পাঠায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর