• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী জনকল্যাণ উন্নয়ন লিমিটেডের উদ্যোগে দুর্গাপুরে ফুটবল বিতরণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
রাজশাহী জনকল্যাণ উন্নয়ন লিমিটেডের উদ্যোগে দুর্গাপুরে ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলকায় “Ball to All ” দাতা সংস্থার অর্থায়নে রাজশাহী জনকল্যাণ উন্নয়ন লিমিটেডের ( RJDL) এর আয়োজনে শিশু কিশোরদের মাঝে অর্ধশত বল বিতরণ করা হয়।
বুধবার বিকালে Every kid can have a Ball  এই প্রতিপাদ্যকে সামনে রেখে “ Ball to All”, scottsdale, Arizona, USA. দাতা সংস্থার অর্থায়নে দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে শিশুদের মাঝে বল বিতরণ শুরু হয়। উক্ত বিতরণ উপস্থিত ছিলেন, RJDL এর ম্যানেজিং ডিরেক্টর তোফাজ্জল হোসেন তপু, থানা ছাত্রলীগের সভাপতি সাকিল খান, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম, ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ,  সমাজসেবক হাসিবুর রহমান,   প্রমূখ।
এবিষয়ে তোফাজ্জল হোসেন তপু জানান, আজকের শিশুরা আগামীর দেশ ও জাতির  ভবিষ্যৎ।  খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার পাশাপাশি শিশুরা ডিসিপ্লিন শিখবে। খেলার মধ্যে থাকলে বিপথে যাওয়ার সম্ভবনা থাকেনা। ফুটবল এমন একটি খেলা যা শিশুদের ঐক্য ও দলগত ভাবে কাজ করতে শেখায়। প্রতিটি শিশুই খেলবে, হাসবে, শিখবে সেটি আমাদের উদ্দেশ্য।
উল্লেখ্য যে,  দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় RJDL এর চেয়ারম্যান মোঃ এ. আওয়াল টিটো উপস্থিত থাকতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।


আরো খবর