• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর ও রাজশাহী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নগর ও জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisements

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় রাজশাহী পুলিশ লাইন্সে নগর ও জেলা পুলিশের  সম্মিলিতভাবে বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পুনাকের সভানেত্রী কবিতা সরকার, অ্যাডভোকেট ফাতেমা তুজ্জহুরা (শ্যামলী), রাজশাহী রেঞ্জ ও কামরুন নাহার, রাজশাহী জেলা, ডিআইজি আনিসুর রহমান, বিপিএম (বার), পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও পুলিশ সুপার সাইফুর রহমান ।

আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী বৈরী আবহাওয়ার মধ্যে এমন সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।

এর আগে আইজিপি আরএমপি পুলিশ লাইন্সে আম্রকুঞ্জর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আরএমপি ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরো খবর