বক্তারা বলেন,গত মঙ্গলবার বিকেলে উপজেলার সতীহাটের ইজারাদার কর্তৃক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মন্ডলকে লাঞ্চিত করার বিচার ও নির্ধারিত টোলহারে টোল আদায়ের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট (গরুর হাটে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে কৃষক নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ এসএম ফজলুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী, বাংলাদেশ কৃষক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি কমরেড হাফিজুর রহমান, নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ইরাক মাহমুদ,ক্ষেতমজুর নেতা আমজাদ হোসেন,মাওঃ মকবুল হোসেন জিহাদী এবং বিশিষ্ট ধান ব্যাবসায়ী হুমায়ন কবির মঞ্জু প্রমূখ।
উল্লেখ্য, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারবাহিকতায় সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে গত ২০১৬ এ সালে কমিটি গঠিত হয়। সেসময় থেকে অধ্যবধি তারা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। এর সুরাহা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।