• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেছেন পুনাক সভানেত্রী। মঙ্গলবার সকাল ১০ টায় আরএমপি পুলিশ লাইনস্ শাপলা গেট সংলগ্ন আরএমপি’র পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধনী করা হয়।

Advertisements

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনাক ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনারের সহধর্মিণী ও সভানেত্রী, আরএমপি, পুনাক কবিতা সরকারসহ আরএমপি’র পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী পুলিশ পরিবারের সদস্যদের বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করে। এসময় তিনি বলেন পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। পুনাক সগৌরবে পুলিশ পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুনাক থেকে স্বল্প মূল্যে পুলিশ পরিবারের সদস্যদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ক্রয় করে সাধারণ জনগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরো খবর