• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপি প্রতিষ্ঠার ৩২তম বার্ষিকী উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

‘শৃঙ্খলা, সেবা ও নিরাপত্তায় ৩২ বছর, এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Advertisements

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যা লির আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

আইজিপি বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর তিনি আরএমপি সদরদপ্তরে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

উদ্বোধন শেষে আইজিপি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যাআলি আরএমপি সদরদপ্তর থেকে শুরু হয়ে পুলিশ লাইনসে্ এসে শেষ হয়।

এরপর আইজিপি আরএমপির ৩২ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য।


আরো খবর