• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের দায় স্বীকার করে জবানবন্দী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ দুজনকে হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন উসমান আলী নামে এক আসামি। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান তার জবানবন্দী রেকর্ড করেন।

Advertisements

মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। থানায় পুলিশের সহায়তায় গোয়েন্দা পুলিশ উসমান আলীকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়।

শহীদুল ইসলাম জানান, উসমান আলী আব্দুস সালামসহ জোড়াখুনের মামলার এজাহারভূক্ত আসামি। গ্রেপ্তারের পর তিনি স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এর আগে রোববার রাতে উসমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৭ জুন রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড়ে ককটেল, গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় আব্দুস সালাম ও তার সহযোগি স্কুল শিক্ষক মতিন আলীকে। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মতিন আলী ছিলেন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।


আরো খবর