• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ সদস্য হত্যা মামলার আরো ৪ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সহযোগীসহ আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম হত্যা মামলার আরো ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলেন, নয়ালাভাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ঝাপড়া বাবু, মৃত কাবির আলীর ছেলে রুহুল আমীন ঝাপড়া, তাবজুল হোসেনের ছেলে আব্দুল মান্নান, আখতারুজ্জমানের ছেলে ওসমান আলী।

ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও নাচোল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপতারকৃতদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমীন ঝাপড়া মামলার এজাহারভূক্ত আসামি। বাকি দুজনকে পুলিশের তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে এজাহারভূক্ত আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৭ জুন রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তার সহযোগি স্কুল শিক্ষক মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। মতিন আলী ছিলেন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।


আরো খবর