রাজশাহীর বাঘায় বাঘায় পদ্মার চরে রাসেল ভাইপার ছোবল নিয়ে হাসপাতালে ছুটে গেলে শাকিল হোসেন (২০) নামের এক শ্রমিক।
সোমবার (১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে জানা গেছে। শাকিল হোসেন পদ্মার মধ্যে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে জমি থেকে বাদাম উঠানোর কাজে যান। সেখানে জমিতে রোপন করা বাদাম উঠাতেই রাসেল ভাইপার তার হাতে ছোবল দেয়। তিনি সাপের ছোবলে ভীতু না হয়ে তাৎক্ষণিক ওই রাসেল ভাইপার (সাপ) ধরে বস্তায় বন্দি করেন।
পরে আত্নীতলা- স্বজনদের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর নিয়ে বিকাল সাড়ে সাড়ে ৪ টার দিকে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আকবর হোসেন। এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, জমিতে বাদাম উঠানো এক শ্রমিকে রাসেল ভাইপারের (সাপ) ছোবল দিলে সাপটি ধরে নিয়ে রামেক হাসপাতালে গেছেন জেনেছি। পরে হাসপাতালে বর্তমানে ভাল আছেন।